• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৪০ লক্ষ টাকার গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌর শহরের নাটালের মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প। আজ ৩১ জুলাই সোমবার বেলা ১২টায় ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া কল্পবাস এলাকার ইউসুফ আলীর ছেলে আশিকুল ইসলাম (২৮) ও ভোলা জেলা দক্ষিণ আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩১)।
ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই রোববার রাত ১১টায় ভৈরব নাটালের মোড় এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ৫২ বান্ডেল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারীকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মাদকের চালানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী থানা কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা হতে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
তিনি আরও বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *