• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

গাজাঁসহ দুই মাদক কারবারি আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সদস্যরা। এ সময় ১টি ট্রাক জব্দ করা হয়। আজ ৬ মার্চ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মঈনপুরের আবুল হোসেনের ছেলে রাকিব মিয়া (২০) ও একই থানার কালতা কোরাইশা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে পারভেজ মিয়া (১৮)।
র‌্যাব ক্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাত সাড়ে তিনটায় ট্রাকসহ রাকিব ও পারভেজকে আটক করা হয়। এ সময় ট্রাক তল্লাসী করে খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ৩০টি বান্ডিলে মোট ৬১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
র‌্যাব ক্যাম্প সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্কাছ আলী জানান, আসামিদ্বয় দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *