• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে স্বর্ণের দোকানে চুরি

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে সাড়ে ৪ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে। ৪ এপ্রিল মঙ্গলবার দেড়টার দিকে পৌর শহরের প্রেসক্লাব রোডের স্বর্ণপট্টি এলাকায় অঙ্গসাজ জুয়েলার্স দোকানে এ ঘটনা ঘটে। কালো বোরকা মুখোশ পরিহিত দুই নারী প্রতারক চক্র এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ জন পরিচিত কাস্টমার দোকানে থাকা অবস্থায় মালিক রিপন দেবনাথ বাইরে গেলে আকস্মিকভাবে বোরকা ও মুখোশ পরিহিত দুই মহিলা দোকানে ঢুকে মালিকের কথা জিজ্ঞাসা করে একেবারে ভিতরে ঢুকে যায়। কথার ছলে দোকানে সাজিয়ে রাখা সুকেসের ভিতর থেকে আড়াই ভরি ওজনের দুটি নেকলেস নিয়ে যায়। এ সময় দোকানে থাকা দুই মহিলা কাস্টমার বিষয়টি বুঝতে পেরে দোকানে উপস্থিত থাকা লোকদের ও আশেপাশের উপস্থিত স্থানীয় লোকদের বললে তাদের খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে দোকান মালিক রিপন দেবনাথ বলেন, আমাদের ছবিঘর সিনেমা রোড এলাকায় আরেকটি স্বর্ণের প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ভাইয়ের কাছে টাকা আনতে গিয়েছিলাম। এসে দেখি সবাই দৌঁড়ঝাপ করছে, বুঝতে পারলাম আমার দোকান থেকে স্বর্ণ চুরি হয়েছে। উপস্থিত সবাই খোঁজাখুঁজি করলেও চোরের সন্ধান পাওয়া যায়নি। তাৎক্ষণিক সিসি ক্যামেরা চেক করলে দেখতে পাই দুই মহিলা চোর আমার সুকেস সাজানো দুটি নেকলেস নিয়ে বের হয়ে যায়। তিঁনি আরো বলেন, থানায় অভিযোগ করে কি হবে। তারা তো পালিয়ে গেছে। আমার সাড়ে ৪ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। থানায় গেলে হয়রানি হতে হয়। তাই আমি এখনো কোন অভিযোগ করতে চাচ্ছি না।
এ বিষয়ে ভৈরব জুয়েলারী সমবায় সমিতির সভাপতি স্বপন দেবনাথ জানান, চুরির ঘটনাটি আমরা শুনেছি। এটি একটি দুঃখজনক বিষয়। ভৈরবে আমাদের প্রায় শতাধিক স্বর্ণের দোকান রয়েছে। আমাদের সচেতনার অভাব রয়েছে। বড় বড় অভিযোগে কোন লাভ হয়নি। অভিযোগ করলে কি হবে। তারপরও আমি দোকান মালিককে নিয়ে একটি অভিযোগ দেয়ার চেষ্টা করবো।
এ বিষয়ে ভৈরব শহর ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, এ প্রতিঁনিধির মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এটি মহিলা প্রতারক চক্রের কাজ। ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ফুটেজ সংগ্রহ করবো। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *