• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version

রাহাত হত্যার দায় স্বীকার করে আদালতে জুবায়েরের স্বীকারোক্তি

রাহাত হত্যার দায়
স্বীকার করে আদালতে
জুবায়েরের স্বীকারোক্তি

# নিজস্ব প্রতিবেদক :-

কলেজ ছাত্র আবিদ হাসান রাহাতকে (২২) জবাই করে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাহাতের আপন চাচাত ভাই ঘাতক জুবায়ের হাসান (২৫)। মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুখলেছুর রহমান জানিয়েছেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন তার খাসকামরায় জুবায়েরের জবানবন্দি রেকর্ড করেছেন। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। তাকে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নেত্রকোণার খালিয়াজুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় জুবায়েরের বাবা শহীদুল হক খন্দকার (৬২), মা মাহমুদা আক্তার (৫৫) এবং বোন আরিফা সুলতানাও কারাগারে (৩২) রয়েছেন। কিশোরগঞ্জ শহরের সরকারি গুরুদয়াল কলেজে অনার্স পড়–য়া ছাত্র রাহাতকে গত ২১ সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় চাচাতো বোন আরিফার ভাড়া বাসায় আরিফার ছোটভাই জুবায়ের জবাই করে হত্যা করে পালিয়ে যান। আরিফার স্বামী মফিজ উদ্দিন মালয়েশিয়ায় থাকেন বলে জানা গেছে। নিহতের মা মাহমুদা সুলতানা বাদী হয়ে ২২ সেপ্টেম্বর সদর মডেল থানায় উপরোক্ত চারজনকে আসামি করে হত্যা মামলা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *