• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরব উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুর রশিদ

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব উপজেলায় উপজেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুর রশিদ।জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২  উপজেলা পর্বের বাছাই উপলক্ষে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা  শিক্ষা অফিসে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
২০১৯ সালের আগের বছর গুলোতে পুরুষ এবং মহিলা শিক্ষকদের আলাদা ভাবে নির্বাচিত করলেও  ২০১৯ সাল থেকে পুরুষ ও মহিলা উভয় থেকে এককভাবে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হচ্ছে।
মোহাম্মদ আবদুর রশিদ  এর আগে ২০১৮ সালে পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ  শিক্ষক  হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
মোহাম্মদ আবদুর রশিদ ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন এবং ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন।  উপজেলার তেয়ারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম যোগদান করে  সুনামের সাথে ৫ বছর অতিবাহিত করে ২০১৫ সালে কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে  অদ্যাবধি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন।
শিক্ষকতার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে তার সাফল্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থাপনা, বিচারকের দায়িত্বসহ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে তার বেশ সুনাম রয়েছে।
এদিকে মোহাম্মদ আবদুর রশিদ উপজেলা পর্যায়ে প্রাথমিকের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ)  নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *