• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে দুই উলফা নেতার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

(বামে) মেজর রঞ্জন চৌধুরী ও (ডানে) পদীপ মারাক -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে দুই উলফা
নেতার ১০ বছরের
সশ্রম কারাদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ভারতের বিচ্ছিনতাবাদী সংগঠন উলফার দুই নেতার ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। আজ ৩১ আগস্ট বুধবার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন আসামীদের উপস্থিতিতে বিস্ফোরক আইনের মামলায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন।
২০১১ সালের ১৭ জুলাই ভোরে ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে মেজর রঞ্জন (৫৮) ও তার সহযোগী প্রদীপ মারাককে (৬৩) গ্রেফতার করে র‌্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বোমা, বোমা তৈরীর উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় র‌্যাব ক্যাম্পের ডিএডি মো. করিমুল্লাহ বাদী হয়ে ভৈরব থানায় অস্ত্র, বিস্ফোরক, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে পৃথক ৪টি মামলা দায়ের করেছিলেন। এর মধ্যে বিস্ফোরক মামলার রায়টি ঘোষণা করা হয়েছে।
উলফা নেতা পরেশ বড়–য়ার সহযোগী মেজর রঞ্জন চৌধুরী উরফে প্রদীপ রায় আসামের ধুবড়ি জেলার গৌরিপুর থানার মধু শোলমারি গ্রামের মৃত মধুসুধন রায়ের ছেলে। রঞ্জন চৌধুরী শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনির বাসিন্দা মনিন্দ্র হাগিদের মেয়ে রাবিত্র ভ্রমকে বিয়ে করে গোপনে বাংলাদেশে অবস্থান করছিলেন। ঝিনাইগাতির বাকাকুড়া গ্রামের আরত সাংমার ছেলে প্রদীপ মারাক (৬৩) তার সহযোগী হিসেবে কাজ করছিলেন বলে মামলার বিবরণে জানা গেছে। মামলায় সরকার পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম। তবে আসামী পক্ষে কোন আইনজীবী ছিলেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *