• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মিঠামইনে পূর্বের এক খুনের জেরে সাবেক ইউপি মেম্বার খুন

মিঠামইনে পূর্বের এক
খুনের জেরে সাবেক
ইউপি মেম্বার খুন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া ধুবাজোড়া এলাকায় পূর্বের এক খুনের জেরে সাবেক ইউপি মেম্বার হেলিম মিয়া (৩৫) খুন হয়েছেন বলে জানা গেছে। মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদা এবং ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরীর সঙ্গে আলাপ করে জানা যায়, ঘাগড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরিদ মিয়ার ছেলে সাবেক মেম্বার হেলিম মিয়ার চাচা বাবর আলীর (৫০) বাড়িতে পার্শ্ববর্তী শিহারা গ্রামের আইয়ুব আলী (৫০) ও তার লোকজন কিছুদিন আগে আগুন দিয়ে তাকে মারধর করেন। কয়েকদিন পর বাবর আলী মারা যান। এ ঘটনায় হেলিম মেম্বার উদ্যোগী হয়ে চাচার লাশের ময়না তদন্ত করান। এতে হেলিমের ওপর আইয়ুব আলী ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরে গতকাল ১১ জুলাই সোমবার রাত ১০টার দিকে আইয়ুব আলী ও তার লোকজন ঘাগড়া বাজারে হেলিম মেম্বারকে মারধর করে একটি নৌকায় তুলে নিয়ে যান। এরপর ধুবাজোড়া গ্রামের পাশ থেকে অচেতন অবস্থায় হেলিমকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য জেলা শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে আজ ১২ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি কলিন্দ্রনাথ গোলদা এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *