কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে তিনটি পরিবারকে অনুদান হিসেবে মোট ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
জানা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আবদুল কাদিরকে ১০ হাজার টাকা ও রবিনকে ১৫ হাজার টাকা এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ফাতেমা আক্তারকে ১০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।