• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব র‌্যাবের হাতে নারায়ণগঞ্জের মদনপুর থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

# মো. রিয়াদ হোসেন :-

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ২৬ জুন রোববার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চাঁনপুরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ লাকি ইঞ্জিনিয়ারিং ওয়াকসপের সামনে চট্টগ্রাম-ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ৮নং দৌলতপুর এলাকার মো. মাজেদ শেখ এর ছেলে মো. রবিউল শেখ (৩৬) ও একই এলাকার নগেন্দ্র নাথ রায় টুনি’র ছেলে কৃষ্ণ দেব (২৭) কে আটক করে। এ সময় তাদের সাথে থাকা ২০ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ৮ হাজার টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়। পরে তাদের মদনপুর থানায় হস্তান্তর করা হয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *