• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে গাঁজা ও ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ ২৩ জুন বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবপুর উত্তরপাড়া নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি ৮শ গ্রাম গাঁজা ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সেজামুড়া গ্রামের ধন মিয়ার ছেলে শাহিন মিয়া (২৩), একই এলাকার দুলাল মিয়ার ছেলে শামসুল আলম (২০), সদর উপজেলার সুহিলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিয়ান (২০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে জাহিদ মিয়া, শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রামের মর্তুজ উল্লাহর ছেলে শফিক উল্লাহ (২৪) ও হবিগঞ্জ সদর উপজেলার ডুমরা গ্রামের শামসু উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৩৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক টিম ওই এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজা ও ফেন্সিডিলসহ তাদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের ভৈরব থানায় সোপর্দ করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *