• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৪ ডাকাত আটক

ভৈরবে ৪ ডাকাত আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে চার ডাকাত কে আটক করেছে থানা পুলিশ। ২৭ এপ্রিল সোমবার ভোরে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় চার যুবক কে ডাকাত সন্ধেহে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃতরা হলেন, কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরাচর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫), উপজেলার শিবপুর ইউনিয়ন টানকৃঞ্চ নগর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে জুয়েল মিয়া (২৪), কুলিয়ারচর থানার ছয়সুতী ইউনিয়নের লালপুর গ্রামের নুর ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৩০), নরসিংদী জেলার বেলাব থানার সররাবাদ গ্রামের মৃত সেন্টু মিয়ার ছেলে কাসেম মিয়া (২৭)। এছাড়াও আটককৃতদের জবানবন্দী মতে চন্ডিবের এলাকার সোহেল মিয়া ও বাঁশগাড়ী এলাকার বাবুল মিয়াকে মামলায় আসামী করা হয়। এই বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে এস আই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভোর রাতে তাদের গ্রেফতার করেছে। আটককৃতরা বাঁশগাড়ি বাজার এলাকায় দাঁড়িয়ে মানুষের চলাচলে বিঘ্নসৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাত চারজনকে এলাকাবাসীর সহযোগীতায় আটক করতে সক্ষম হয়। পরে তাদের তল্লাশী করে তাদের নিজ হেফাজতে থাকা গাঁজা, ধারালো অস্ত্র ও তাদের ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতা ও ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *