কিশোরগঞ্জ ও ময়মনসিংহ ক্যাম্পের র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ মৌলভীবাজারের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও ময়মনসিংহের র্যাব-১৪ সদর কোম্পানী কিশোরগঞ্জের নতুন কারাগার মোড়ে যৌথভাব চেকপোস্ট বসিয়ে শনিবার দিবাগত গভীর রাতে একটি সন্দেহজনক প্রাইভেট কার চ্যালেঞ্জ করে ৫৬ কেজি গাঁজাসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. নূরুল হককে (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল হক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।