• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ধর্ষণের প্রধান আসামি র‌্যাবের হাতে বনানীতে গ্রেফতার

র‌্যাবের হাতে গ্রেফতার ধর্ষক জাকির -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ধর্ষণের প্রধান
আসামি র‌্যাবের হাতে
বনানীতে গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে কিশোরগঞ্জের র‌্যাব রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গত ৬ এপ্রিল কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের (সংশোধনী ২০০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা (নং ১২/১৫০) দায়ের হয়েছে। সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে এ মামলার প্রধান আসামি জাকির মিয়া (২৫) মামলার পর থেকেই ঢাকায় আত্মগোপন করেন। র‌্যাব জাকিরের ব্যাপারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে বনানীতে তার অবস্থান নিশ্চিত হয়। এরপর মেজর শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল আজ ২৮ মে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জাকিরকে বনানী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে ধর্ষণের কথা জাকির স্বীকার করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *