• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের র‌্যাবের হাতে নেত্রকোণায় বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিদেশী মদসহ র‌্যাবের হাতে গ্রেফতার আইনাল হক -পূর্বকন্ঠ

কিশোরগঞ্জের র‌্যাবের হাতে
নেত্রকোণায় বিদেশী মদসহ
মাদক ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের র‌্যাব সদস্যরা নেত্রকোনা থেকে ৩৫ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ২৩ মে সোমবার বিকালে র‌্যাবের একটি দল নেত্রকোণার দুর্গাপুর থানাধীন শুকনাকুড়ি এলাকা থেকে প্রতিটি ৭৫০ এমএল করে ৩৫ বোতল বিদেশী মদ, একটি মোটরসাইকেল ও মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোনসহ দুর্গাপুরের মিনকিফান্দাক এলাকার দুলাল মিয়ার ছেলে আইনাল হককে (২৩) গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *