• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব থেকে সহস্রাধিক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী শাওন -পূর্বকণ্ঠ

ভৈরব থেকে সহস্রাধিক
ইয়াবাসহ এক মাদক
ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব থানাধীন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকা থেকে র‌্যাব সদস্যরা সহস্রাধিক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ২২ মে রোববার বিকাল ৬টার দিকে ১ হাজার ২২৫ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ ভৈরব পৌরসভার ঘোড়াকান্দা এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মো. শাওনকে (২৪) গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা শাওন স্বীকার করেছেন। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *