নৃত্যশিল্পী ফারিহা রাইসা ও তার মা রোভার শিক্ষক সালমা হক -পূর্বকণ্ঠ
সারা দেশেই শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হচ্ছে। গতকাল ১৯ মে বৃহস্পতিবার সদর উপজেলা কমপ্লেক্সে নানা ইভেন্টে সদর উপজেলার প্রতিযোগিতা হয়ে গেল। এতে দু’টি ইভেন্টে একই প্রতিষ্ঠান থেকে মা ও মেয়ে শ্রেষ্ঠ হয়েছেন। এতে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সালমা হক শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারই মেয়ে একই কলেজের ছাত্রী ফারিহা রাইসা উচ্চাঙ্গ নৃত্যের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছেন। পরবর্তীতে এরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফারিহা রাইসা একতা নাট্যগোষ্ঠীর একজন শিল্পী এবং তিনি দেশের প্রখ্যাত নৃত্যগুরু মুনমুন আহমেদের কাছেও তালিম নিচ্ছেন।