• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

র‌্যাবের হাতে ইয়াবা ও গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জে ইয়াবা ও
গাঁজাসহ মাদক ব্যবসায়ী
র‌্যাবের হাতে গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জ পৌরসভার ঘোণাপাড়া এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে র‌্যাবের একটি দল আজ ১৭ মে বিকাল সাড়ে ৩টার দিকে ঘোণাপাড়া এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১৯শ’ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ একই এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মো. কামরুজ্জামান বাদলকে (৫৫) গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকৃয়াধীন আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *