• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test

পাকুন্দিয়ায় মামা খুনের ঘটনায় ভাগ্নে মহসিন গ্রেফতার

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে মামা খুনের ঘটনায় ভাগ্নে মহসিন মিয়াকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। ১৫ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ২.৩০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের কাশারা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়। ১৬ এপ্রিল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন। গ্রেফতারকৃত মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামের (বড়পুল এলাকা) শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভাগ্নে মহসিন তার মাকে নিয়ে মামার বাড়িতে বসবাস করে আসছিল। মামা রায়হানের সঙ্গে ভাগ্নের জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের বাগবিতণ্ডা হয়। এসময় ভাগ্নে মহসিন ক্ষিপ্ত হয়ে হঠাৎ ধারালো ছুরি দিয়ে মামা রায়হানকে উপুর্যপুরি আঘাত করতে থাকে। এ সময় শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক মহসিন পলাতক ছিল। এ ঘটনায় গত শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে মহসিন মিয়াসহ দুইজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ.দা.) নাহিদ হাসান সুমন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের কাশারা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। ১৬ এপ্রিল শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *