• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির সম্মেলন

বক্তব্য রাখছেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে গণতন্ত্রী
পার্টির সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে গণতন্ত্রী পার্টির সম্মেলন হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকালে বিদায়ী কমিটির সহ-সভাপতি মো. নূরু মিয়ার সভাপতিত্বে সম্মেলনের শুরুতেই বিগত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রধান অতিথি জেলা গণন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ-সভাপতি আবুল হাশেম দুলাল, সাধারণ সম্পাদক অ্যাড. গাজী এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সদর উপজেলা কমিটির সভাপতি ডা. স্বপন ভৌমিক, জেলা কমিটির সদস্য বিলকিস বেগম রোজি প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে আতাউর রহমান বাদশাকে সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ফারজানা ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *