• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ইমন -পূর্বকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৫ কেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ২৫ কেজি গাঁজাসহ নরসিংদীর এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছেন।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ১২ মার্চ শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই পূর্বপাড়া এলাকা থেকে একটি ভ্যানসহ নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকার মৃত এনায়েতুর রহমানের ছেলে মো. ইমনকে (৩৫) আটক করে। এসময় ভ্যানের নীচে বিশেষ কায়দায় তৈরি করা একটি টিনের বক্সে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজার ১১টি বান্ডেল উদ্ধার করা হয়। ইমন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *