• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে গাঁজাসহ আট দুই মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৯ কেজি
গাঁজাসহ দুই মাদক
ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোনসহ ময়মনসিংহের দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যে খবর পেয়ে র‌্যাব সদস্যরা আজ ১২ মার্চ শনিবার বেলা পৌনে ৩টার দিকে সদর উপজেলার পুলেরঘাট এলাকা থেকে এসব গাঁজাসহ ময়মনসিংহের গৌরিপুর উপজেলার সিদলা ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে মো. মামুন মিয়া (৪২) ও মৃত ইসমাহিলের ছেলে মো. বকুল মিয়াকে (৩৮) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *