• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আরো ২৩ জন করোনা এখন শতকের ঘরে

কিশোরগঞ্জে আরো ২৩ জন
করোনা এখন শতকের ঘরে

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে করোনা সংক্রমণ শতকের ঘর স্পর্শ করলো! গতকাল শনিবার ১৮ এপ্রিল পর্যন্ত একজন মৃত ব্যক্তিসহ ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ রোববার ১৯ এপ্রিল রাত পৌনে ১০টা পর্যন্ত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন থেকে পাঠানো তিনটি উপজেলা ভৈরব, অষ্টগ্রাম ও হোসেনপুরে ২৩ জনের নমুনার পরীক্ষার ফলাফলে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ভৈরবে ৭ জন ডাক্তার, দু’জন কমিউনিটি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক, ৪ জন সিস্টার ও স্বাস্থ্য বিভাগের একজন ক্লিনারসহ মোট ২০ জন, অষ্টগ্রামে দু’জন এবং হোসেনপুরে একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনিবার কিশোরগঞ্জ থেকে মোট ১২৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ফলে আরো ১০টি উপজেলার নমুনার ফলাফল বাকি রয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগেরই ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *