কিশোরগঞ্জে বেশ কিছুদিন ধরে র্যাব মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছে। বেশ কয়েকটি অভিযানে ইয়াবা, গাঁজা এবং ফেনসিডিল উদ্ধার করেছে। আটক করেছে মাদক ব্যবসায়ীদের। এবার ২৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে গতকাল ৫ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার মায়াকানন এলাকা থেকে র্যাবের একটি দল ২৪০ পিস ইয়াবাসহ করিমগঞ্জের জয়কা ইউনিয়নের পূর্ব কান্দাইল গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মো. একরাম (৩০) ও কামরাহাটি গ্রামের মো. হান্নানের ছেলে মো. সোহেলকে (২০) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনেকদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে ।