র্যাবের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী খোকন -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরতলির কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে মো. খোকনকে (৫১) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।