র্যাবের হাতে ১৬শ’ পিস ইয়াবাসহ আটক মেহেদী হাসান শান্ত -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ১৬শ’ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল আজ ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরতলির নতুন কারাগার মোড় এলাকা থেকে ১৬শ’ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে মেহেদী হাসান শান্তকে (২৬) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত অনেকদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।