• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে ১০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে ১০ কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

বাজিতপুরে ১০ কেজি
গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার দুই
মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

বাজিতপুর থেকে ১০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে র‌্যাবের একটি অভিযানিক দল আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাজিতপুরের পাটুলি নৌঘাট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের বড়ইন এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাহাংগির মিয়া (৩০) ও একই এলাকার মৃত ইছা মিয়ার ছেলে আনচর আলীকে (৪২) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *