• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কটিয়াদীতে ২ কেজি
গাঁজাসহ এক মাদক
ব্যবসায়ী গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-

র‌্যাব কটিয়াদী থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোববার রাত সাড়ে ৮টার দিকে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া এলাকা থকে ২ কেজি গাঁজাসহ স্থানীয় আনসার আলীর ছেলে চাঁন মিয়াকে (২৬) গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *