• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কটিয়াদীর মানিকখালী বাজারে মাঘের মেলা

মাটির আকর্ষণীয় খেলনার দোকান -পূর্বকণ্ঠ

কটিয়াদীর মানিকখালী
বাজারে মাঘের মেলা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাঘের মেলা। বহু যুগ আগে থেকেই এই বাজরে মাঘ মাসের প্রথম মঙ্গলবার বসে মাঘের এই গ্রামীণ মেলা। মেলায় রকমারি খেলনা আর কাপড়ের দোকান ছাড়াও বসে জিলাপি, মোয়া, পিঠাসহ বিভিন্ন লোভনীয় খাবারের দোকান। মেলায় বেশি উৎফুল্ল হয় শিশুরা। আর শিশুদের বেশি আকর্ষণ করে নানা রকম খেলনা। এর মধ্যে মাটির তৈরি বিভিন্ন খেলনা প্রাণী ছাড়াও কারখানায় তৈরি প্লাস্টিক, রাবার, ফোম, লোহা, টিন আর কাঠের তৈরি খেলনার দোকানও বসে। আর এই মাঘের মেলা শিশুদেরই বেশি আকর্ষণ করে। তারা সারা বছর অপেক্ষা করে থাকে, কবে আসবে মাঘ মাসের প্রথম মঙ্গলবার। মানিকখালী বাজার ছাড়াও এর দুই কিলোমিটার দূরে মাঘ মাসের শেষ মঙ্গলবার থেকে বসে শত শত বছরের ঐতিহ্যবাহী জেলার সবচেয়ে বড় মেলা, ‘কুড়িখাই মেলা’। এটি জমজমাট থাকে সপ্তাহব্যাপী।

কারখানায় তৈরি আকর্ষণীয় খেলনার দোকান -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *