• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

আশুগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

আশুগঞ্জে র‍্যাবের পৃথক
অভিযানে মাদকসহ ৫
মাদক ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা, মাদক বিক্রির ৭ হাজার ৫শ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের
জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার (১৫ নভেম্বর) সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত আশুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর এলাকার মো. জয়নাল আবেদীন এর ছেলে মো. সাইফুল ইসলাম রনি(২৫), বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের মো. সৈয়দ ভূইয়ার ছেলে আব্দুল হান্নান ভূইয়া(৩০) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত শওকত আলী খান এর ছেলে মো. আলাল উদ্দিন খান(৩২) কে আশুগঞ্জ উপজেলার সামনে থেকে ৩০ কেজি গাঁজা, মাদক বিক্রিয় ৭ হাজার ৫শ টাকা ও একটি প্রাইভেটকারসহ এই ৩ জনকে আটক করা হয়।
এছাড়া আশুগঞ্জের টোলপ্লাজার সামনে পৃথক আরেকটি অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার দূগাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. সুন্দর আলী(৩৬) ও একই উপজেলার জাংগালিয়াকান্দা গ্রামের মৃত শামসু উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল(৩০) কে ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *