আশুগঞ্জ ও ভৈরবে পৃথক অভিযান চালিয়ে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল
১৩ নভেম্বর শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চরম্বা এলাকার মৃত আব্দুল মোতালেব এর ছেলে মো. জসিম উদ্দিন (৩০) ও একই জেলার রাংগুনীয়া উপজেলার লেচু বাগান এলাকার মোস্তফা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩০) প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতরে গ্যাস সিলিন্ডারের মধ্যে অভিনব পদ্ধতিতে ৪৫টি নীল রংঙ্গের জিপার প্যাকেটে করে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় তল্লাশী করে মাদকসহ তাদের আটক করা হয়। এই সময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এছাড়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে নুরুল ইসলাম বাবু (৩০) ও তার স্ত্রী মোছা. লাকী আক্তার (২৬) কে ৩০ বোতল ফেন্সিডিলসহ ভৈরব এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব।