কিশোরগঞ্জে ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন ও কিছু নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল গোয়েন্দা নজরদারি করে আজ ২৬ সেপ্টেম্বর রোববার দুপুর দেড়টার দিকে শহরতলির জেলখানা মোড় থেকে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি বারোপাড়া এলাকার মনু মিয়ার ছেলে মাহমুদুল হাসান জনিকে (৩২) আটক করতে সক্ষম হয়েছে। এসময় তার কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দু’টি মোবইল ফোন ও মাদক বিক্রির ৬১০ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রকৃয়া চলছে বলে শোভন খান জানিয়েছেন।