# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে একটি সুইচ গিয়ার চাকু এবং একটি স্টীল ও প্লাস্টিকের তৈরি চাকুসহ মো. মোহন মিয়া (২০) ও মো. হাসান (১৯) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটগামী লেনের উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারী মো. মোহন মিয়া চন্ডিবের কলাবাগান এলাকার মৃত খুরশিদ মিয়ার ছেলে এবং মো. হাসান পলতাকান্দা এলাকার মো. বাদল মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটগামী লেনের উপর ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি সুইচ গিয়ার চাকু এবং একটি স্টীল ও প্লাস্টিকের তৈরি চাকুসহ দুই ছিনতাইকারী মো. মোহন মিয়া ও মো. হাসানকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব।