• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

আশুগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আশুগঞ্জে
গাঁজাসহ মাদক
ব্যবসায়ী আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আজ ৩১ জুলাই শনিবার রাত সাড়ে তিনটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. এবাদুল মিয়াকে আটক তরা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী নেত্রকোনা জেলার কোনাপাড়া গ্রামের ইরাজ আলী মিয়ার ছেলে।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সুত্র জানা যায়, গোপন সংকাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার থেকে ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. এবাদুল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তল্লাশী করে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫শ টাকা ও গাঁজা বহনের একটি ট্রাক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, আসামী এবাদুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন। আসামীর নিকট হতে ৪৬ কেজি গাঁজা, ০১ টি ট্রাক, মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৫ শ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *