• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে চা দোকানী ও পথচারীসহ ১৯ জন আটক ও অর্থদন্ড

ভৈরবে চা দোকানী ও পথচারীসহ
১৯ জন আটক ও অর্থদন্ড

$ মো. আল আমিন টিটু $

ভৈরবে প্রশাসনের সাঁড়াশি অভিযানে চা দোকানী ও পথচারীসহ ১৯ জন আটক করা হয়। শহরের অলি-গলি ও সড়কে বিনা কারণে ঘুরাঘরি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়-মহল্লায় চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার অপরাধে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে বিভিন্ন অঙ্কের জরিমানা করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনে ও রাতে অভিযান চালিয়ে লোকজনকে আটক করে জরিমানা আদায় করা হয়। ফলে আটক ১৯ জনের কাছ থেকে জরিমানার সর্বমোট ৩২ হাজার ৭ শত টাকা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নিার্বহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। তিনি আরও বলেন, উপজেলা প্রসাশনের সাড়াঁশি অভিযানে গেল দু’দিনে আরও প্রায় ৩০ জনকে আনুমানিক ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিঁনি।
জানাগেছে, শহরের ভৈরব বাজারে লোকজন সরকারের নির্দেশনা অমান্য করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে। এছাড়াও বিনা কারণে মানুষজন সড়কে ঘুরাঘরি করতে দেখে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় জনসমাগম না এড়িয়ে চা দোকানে বসে আড্ডা দেয় লোকজন। ফলে শহরের কমলপুর গাছতলা ঘাট, জগন্নাথপুর, চন্ডিবের, স্টেডিয়াম মোড়, মেঘনা ফেরিঘাট, নদীর পাড়ে অভিযান চালানো হয়। এছাড়াও উপজেলার কালিকাপ্রসাদ, শিবপুর, গজারিয়া, শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারী থেকে উপজেলাবাসীকে বাঁচাতে আমরা বার বার মানুষজনকে সর্তক ও সচেতন হতে বলছি। জরুরী প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের না হতে বলছি। একই সঙ্গে সরকার নির্দেশনা মতে, জনসমাগম নিষিদ্ধ রয়েছে। তাছাড়া জরুরী সেবাদানের সাথে জড়িত হাসপাতাল এবং ঔষধের ফার্মেসীসহ নিত্যপণ্যের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে। কিন্তু বিষয়গুলো লোকজন এড়িয়ে চলছে। ফলে সরকারি নির্দেশনা অমান্য করায় এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাঁড়াশী অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *