• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ

ভৈরবে বিনামূল্যে মাস্ক বিতরণ
করেন পৌর আওয়ামী লীগ সাধারণ
সম্পাদক আতিক আহমেদ সৌরভ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। আজ ৮ মে শনিবার সকাল ১০টায় ভৈরব পৌর নিউ মার্কেট, বাজার এলাকার দোকান পাট ও পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্ক বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন, ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা, হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন, সিনিয়র সহ-সভাপতি শামস্ আহমেদসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে আতিক আহমেদ সৌরভ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভৈরব বাজারে কেনাকাটা করতে জনসাধারণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে করোনা মহামারি সংক্রমনের আশঙ্কা রয়েছে বেশী। মানুষ মাস্ক পরে একটু স্বাস্থ্য সচেতন হলেই করোনা প্রতিরোধ সম্ভব। তাই ভৈরবে আসা মাস্ক বিহীন পথচারী ও ক্রেতাদের এই মাস্ক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মাস্ক বিতরণের এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *