কিশোরগঞ্জের ৫টি ল্যাবের পরীক্ষায় নতুন ২২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ১৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৮টি, পুরনো ৫ রোগির এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭০টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১১০টি নমুনা পরীক্ষায় নতুন ৩টি, পুরনো একজন এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০৫টি নমুনা। অন্যদিকে সদরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ আর ১৫টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৭ জন, ইটনায় ৫ জন, ভৈরবে ৩ জন, হোসেনপুর ও কুলিয়ারচরে ২ জন করে, আর করিমগঞ্জ, নিকলী ও বাজিতপুরে একজন করে। আজ সুস্থ হয়েছেন সদরে ১২ জন, ভৈরবে ২ জন আর পাকুন্দিয়ায় একজন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৩৬৯ জন।