কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে সচেনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (২০ এপ্রিল) হোসেনপুর উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে এসব সচেনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ ।
এসময় নিম্ন আয়ের মানুষের মধ্যে শতাধিক মাস্ক বিনামূল্যে বিতরণ ও সাধারণ লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয় । এছাড়াও মুখে মাস্ক না থাকায় ৪ জনকে ৩ শত টাকা অর্থদণ্ড করা হয় m।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মণসহ হোসেনপুর থানা পুলিশ সদস্যরা ।নিয়মিত এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও রাবেয়া পারভেজ।