• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন

রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

রাশিয়ায় নিহত রিয়াদের বাবার
সাথে ফোনে কথা বলেছেন
প্রতিমন্ত্রী নুরুল হক নুর

# নিজস্ব প্রতিবেদক :-
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত করিমগঞ্জের যুবক রিয়াদ রশিদের বাবা আব্দুর রশিদের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ১২ মে মঙ্গলবার বিকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল তাদের মাঝিরকোণা গ্রামের বাড়িতে যান। এর পর নুরুল হক নুরকে ফোন করে রিয়াদের বাবা আব্দুর রশিদের সাথে কথা বলিয়ে দেন।
এসময় নুরুল হক নুর বলেন, ‘কিছু করার নেই। ও তো হয়ত প্রভাবিত হয়ে ওখানে গেছে। আল্লাহ মাফ করুক। আমরা দেখছি আমাদের জায়গা থেকে, লাশটা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা কী পদক্ষেপ নিতে পারি। নেওয়ার চেষ্টা করবো।’ উত্তরে রিয়াদের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ বলেন, ‘ইনশাআল্লাহ। আমিও এটা কামনা করি আপনাদের কাছে।’
আব্দুর রশিদ এ প্রতিনিধিকে জানিয়েছেন, গণঅধিকার পরিষদ নেতারা বিকাল ৪টার পর তাঁর বাড়ি গিয়েছিলেন। ফোনে কথা বলার সময় তিনি প্রতিমন্ত্রী নুরের কাছে ক্ষতিপূরণের বিষয়েও কথা বলেছেন। প্রতিমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, রিয়াদ রশিদ (২৮) একটি কোম্পানিতে ওয়েল্ডিংয়ের চাকরি নিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ায় গিয়েছিলেন। পরবর্তীতে কোন এক সময় তিনি আগের চাকরি ছেড়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। গত ২ মে তিনি রাশিয়ার সীমান্তে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় আরও দু’জনসহ মারা যান। রাশিয়ায় থাকা রিয়াদের বন্ধু নরসিংদীর লিমন দত্তকে গত ৮ মে সন্ধ্যায় রিয়াদের ছোট ভাই আলফাজ রশিদ পিয়াস ফোন করে রিয়াদের মৃত্যুর খবরটি জানতে পারেন। রিয়াদ পাঁচ ভাই বোনের মধ্যে ছিলেন চতুর্থ। তিনি অবিবাহিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *