• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

‎# উজ্জ্বল কুমার সরকার :-
‎‎কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
‎‎উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে ১ মে শুক্রবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
‎‎দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান ও আবুল হাসিম সবুজ, মোস্তাফিজুর রহমান টুটুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক, হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম জহির উদ্দিন সোহেল।
‎এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি কারিমুল্লাহ, গণ অধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাইম ও সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎‎র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মে দিবসের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *