• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোসেনপুর উপজেলা শাখা।
১০ জুলাই বুধবার বিকালে হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোসেনপুর উপজেলা শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিব।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ সাদ্দাম, শাখার সাবেক সভাপতি রহমত আলী ও সিনিয়র শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের আগামীর দেশগঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান এবং পড়ালেখার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের গুরুত্ব তুলে ধরেন।
সংবর্ধিত শিক্ষার্থীরা এই সম্মাননায় আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *