• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

সাবেক এসপি প্রত্যাহার, ঈদের এক সপ্তাহের জন্য নতুন এসপি

সাবেক এসপি প্রত্যাহার
ঈদের এক সপ্তাহের
জন্য নতুন এসপি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা থাকার পরও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার্থে গত ৮ মে ভোর রাতে থাই এয়ারওয়েজের বিমানযোগে ব্যাংকক গমন করেছেন। এ নিয়ে জুলাই আন্দোলনের শক্তিগুলোর মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হলে কিশোরগঞ্জের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল। এতদিন পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদুল ইসলাম তালুকদার।
কিন্তু আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজেম উদ্দীনকে এক সপ্তাহের জন্য কিশোরগঞ্জে পুলিশ সুপার করে পাঠানো হয়েছে। তিনি সোমবার কিশোরগঞ্জে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। যোগদান করে তিনি সোমবার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন। তবে ঠিক কত তারিখে তিনি কিশোরগঞ্জ থেকে বিদায় নেবেন, তা নিশ্চিত করে বলতে পারেননি ওসি আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে কথা বলার জন্য নতুন পুলিশ সুপার মোহাম্মদ কাজেম উদ্দীনকে সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *