• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

দুদকের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের বিতর্ক

সভাপতির বক্তব্য রাখছেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী -পূর্বকণ্ঠ

দুদকের উদ্যোগে স্কুল
শিক্ষার্থীদের বিতর্ক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় দুর্নীতি দমন কমিশন মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে দু’দিন ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ ১৬ এপ্রিল বুধবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় জেলার ১৪টি বিদ্যালয় অংশ নিয়েছে।
প্রথম দিনের প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক মূল্যবোধের তুলনায় অর্থনৈতিক উন্নয়নই প্রয়োজন’। দ্বিতীয় রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজের সক্রিয়তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকার চাইতেও কার্যকর’। আগামীকাল বৃহস্পতিবার সেমিফাইনালে বিতর্কের বিষয় থাকবে ‘শাস্তি নয়, সুশাসনের অভাবই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মূল অন্তরায়’। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় থাকবে ‘দুর্নীতি নির্মূলে সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কারের চাইতেও গুরুত্বপূর্ণ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *