• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবের শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

# এম.আর রুবেল :-
ভৈরব উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফলাফল অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত এক মিলন মেলায় পরিনত হয়।
আজ ২৮ ডিসেম্বর শনিবার শ্রীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুলিলুর রহমান। শুরুতেই তিনি স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাজেদা আলাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহের এসএফডিএস জেলা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আলাল উদ্দিন, বিআইডব্লিউটিএ’র ম্যানেজার আল আমিন, বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জে সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইমাম হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. আফজাল হোসেন, ভৈরব জাহিদ চাইল্ড এন্ড স্কিন কেয়ারের শিশু বিশেষজ্ঞ ডা. জাহিদুল ইসলাম, জেড রহমান প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নাজমুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালের ডা. মো. কামাল হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. আব্বাস উদ্দিন ভূঁইয়া, শ্রীনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইব্রাহিম মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক নান্নু আহমেদ, বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী সেতু আক্তার ও নবম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আহমেদ ও সহকারী শিক্ষক আশরাফুল করিম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিফুর রহমান এবং ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী এনি।
ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এসময় আমন্ত্রিত অতিথিদেরকেও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *