• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে মৌটুপি গ্রামে ফের সংঘর্ষে আহত ২০

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলার সাদেকপুরের মৌটুপি গ্রামে আবারও দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ ১৩ নভেম্বর বুধবার বিকেল ৩টার দিকে রক্তক্ষয়ী এ সংঘর্ষটি ঘটে মৌটুপি গ্রামে কর্তা বাড়ি আর সরকার বাড়ির মধ্যে। এসময় দেশীয় অস্ত্র দা, লাঠি, বল্লম, ইটপাটকেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহতদের মধ্যে সুজন, তানভির ও মহম্মদ উল্লাহকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে প্রেরণ করেন। এছাড়াও বাকিরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
জানা যায়, দীর্ঘ ৫৪ বছর যাবত আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ১৭ জনের খুনের ঘটনা ঘটেছে দুই বংশের। মৌটুপি সরকার বাড়ির নেতৃত্ব দেন বর্তমান ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মো. সাফায়েত উল্লাহ ও কর্তা বাড়ির নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান এবং বিএনপি নেতা মো. তোফাজ্জল হক। গত ঈদুল আযহার পর দিন তোফাজ্জল হকের গোষ্ঠীর নাদিম কর্তা সরকার বাড়ির লোকজনের হাতে খুন হয়। অপরদিকে এই ঘটনার পর ১৩ সেপ্টেম্বর কর্তা বাড়ির লোকজনের হাতে সরকার বাড়ির ইকবাল ও ৩১ অক্টোবর একই বংশের কাইয়ূম মিয়া নিহত হয়। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে আহত হয় প্রায় শতাধিক নারী পুরুষ। ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ১১ জনকে আটক করেছে। তবু থেমে নেয় উত্তেজনা। আজ বুধবার আবার সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *