# মিলাদ হোসেন অপু :-
অস্বাস্থ্যকর ও স্যাঁতসেতে পরিবেশে বিভিন্ন খাবার উৎপাদন ও বিএসটিআই লাইসেন্স নবায়ন না থাকায় নন্দন ফুড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৩ নভেম্বর বুধবার বিকালে ভৈরব পৌর শহরের উত্তরপাড়া নাটাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।
এসময় অভিযানে সহায়তা করেন, নরসিংদী বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এএফএম হাসিবুল হাসান।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে নন্দন ফুড বেকারির মালিক ছগির মিয়াকে জরিমানা করা হয়েছে। ফ্যাক্টরির ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরী করা ও প্রতিষ্ঠনের লাইসেন্স নবায়ন না থাকায় এ জরিমানা করা হয় ।
এ ছাড়াও তিনি বলেন, ভৈরবে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।