• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

হিন্দু বাড়িতে হামলা লুটপাট সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ইদ্রিছ মিয়া গ্রেপ্তার

হিন্দু বাড়িতে হামলা লুটপাট
সাবেক চেয়ারম্যান বিএনপি
নেতা ইদ্রিছ মিয়া গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ব্রাহ্মণকচুরি গ্রামে প্রয়াত জয় কৃষ্ণ বর্মণের বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ মিয়াকে র‌্যাব গ্রেপ্তার করেছে। ১২ নভেম্বর মঙ্গলবার সকালে তাকে ঢাকার কাউরানবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। ইদ্রিছ মিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ছিলেন। মামলার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বাড়িতে দুই দফা হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। ঠাকুরঘরের মূর্তিও ভাঙা হয়েছে। এর জন্য প্রয়াত জয় কৃষ্ণ বর্মণের বৃদ্ধা স্ত্রী গীতা রাণী বর্মণ বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর সদর থানায় ইদ্রিস মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের নামে মামলা করেছিলেন। অন্য আসামিরা হলেন ইদ্রিছ মিয়ার সহযোগী ফিরোজ মিয়া, মুকুল মিয়া, শফিক মিয়া ও ফারুক মিয়া। অজ্ঞাত আসামি ৭-৮ জন। হামলার দিন বাড়ির ২০ লাখ টাকার ক্ষতিসাধন, নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট এবং বাড়ি দখলের অভিযোগ আনা হয়েছে। হামলার পর থেকে হিন্দু পরিবারটি এখনও আতঙ্কে বাড়িছাড়া। মঙ্গলবার সন্ধ্যায় ইদ্রিছ মিয়াকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা আশরাফুল কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *