• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

মিঠামইনে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০, আটক ৫ জন

ঘাড়ে টেঁটাবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে -পূর্বকণ্ঠ

মিঠামইনে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ
আহত ২০, আটক ৫ জন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ৭ নভেম্বর বৃহস্পতিবার টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ২০ নারী-পুরুষ আহত হয়েছেন। খবর পেয়ে যৌথ বাহিনী ৫ জনকে আটক করেছে। টেঁটাবিদ্ধ ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রামবাসীর বিবরণে জানা গেছে, এলাকার মাওলানা শেরজাহান মোমেনী গ্রুপ ও খোকন মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিবাদ চলে আসছে। বেশ কয়েকবার উভয় পক্ষে সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলাও চলছে। এর জেরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে টেঁটাবিদ্ধ আবু তাহের, সুজন মিয়া, সুজন মিয়ার স্ত্রী জামেলা খাতুন, আবু হানিফ, আবু বাক্কার, বাবুল মিয়া ও তফসির মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারও মুখমণ্ডলে, কারও চোখে, কারও ঘাড়ে টেঁটাবিদ্ধ হয়ে আছে। অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক হয়েছেন তরিকুল ইসলাম, রঞ্জু মিয়া, আশরাফ আলী, সফু মিয়া ও ইসলাম মিয়া।
অষ্টগ্রাম সার্কেলের এএসপি স্যামুয়েল সাংমা জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়েই তিনি ঘনটনাস্থলে গিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
মিঠামইন থানার ওসি শফিউল আলম জানান, ঘাগড়া এলাকার বিরোধ বংশ পরম্পরায়। ওই এলাকায় কোন নিরপেক্ষ লোক পাওয়া কঠিন। সবাই কোন না কোন গ্রুপে জড়িত। তবে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *