• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জে অজ্ঞাত আসামি হিসেবে চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জে অজ্ঞাত আসামি
হিসেবে চেয়ারম্যান গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বদর উদ্দিনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, সোমবার বিকাল ৪টার দিকে র‌্যাব ক্যাম্পের সামনে থেকে বদর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি মামলার আসামি ছিলেন না। অজ্ঞাত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদর উদ্দিনকে র‌্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় গত ১৬ অক্টোবর কামরুল ইসলাম মেম্বার নামে এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের তালিকায় বদর উদ্দিনের নাম ছিল না। তাকে অজ্ঞাত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। বদর উদ্দিন দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *