• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কটিয়াদীতে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও জল তরী উদ্বোধন

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরের চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও জল তরী এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এর শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী অন্তু বল প্রমুখ।
বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসে এসে উপজেলা পরিষদ চত্বর এলাকায় চোখ জুড়ানো দৃশ্য দেখে মুগ্ধ হয়ে প্রশংসার ফুলঝুরি উঠছে দর্শনার্থীদের মুখে মুখে।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এলাকার মানুষ সকাল কিংবা সন্ধ্যায় পায়ে হাটার বা শরীর চর্চার একটি মনোরম দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব স্থান পেলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *