• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

বাজিতপুরে আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে অস্ত্র ও রামদা উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পোল্টি ফার্মে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি এয়ারগান ও দুইটি লম্বা রামদা উদ্ধার করেছে সেনা সদস্যরা। আজ ২১ অক্টোবর সোমবার সকালে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের পোল্টি ফার্ম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসময় মালিক আনোয়ার হোসেন পালিয়ে যায়। সে ওই এলাকার মৃত মো. মেন্দু ভূঁইয়ার ছেলে।
ভৈরব সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ২১ অক্টোবর সকাল ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরীন এর নির্দেশে উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের পোল্ট্রি ফার্মে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পোল্ট্রি ফার্মটি তল্লাশি করে দুইটি এয়ারগান এবং দুইটি লম্বা রামদা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরীন জানান, উদ্ধারকৃত অস্ত্রসমূহ বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *